Sylhet Today 24 PRINT

সিলেট মহানগর জাপার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ৩১ জানুয়ারী, ২০১৮

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদসহ দলটির কেন্দ্রীয় নেতাদের সিলেট আগমন উপলক্ষে সিলেট মহানগর জাতীয় পার্টির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) রাতে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট মহানগর জাপার আহ্বায়ক এহিয়া চৌধুরী এহিয়া এমপির সভাপতিত্বে ও মহানগর জাপার সদস্য সচিব এড. আব্দুল হাই কাইয়ূমের পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় এরশাদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিলেট সফর সফল করার আহ্বান জানান ইয়াহইয়া চৌধুরী এহিয়া এমপি।

সভায় বক্তব্য রাখেন- মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সামাদ নজরুল, সাহেদ আহমদ সাহেদ, সুফিয়ান খান, মুরাদ আহমদ শাহীন, এম. মুর্শেদ খান, এম. বরকত আলী, সেবুল আহমদ তালুকদার, মো. ইউসুফ সেলু, রুমান আহমদ, আরজু মিয়া, মো. সবুজ মিয়া, উসমান মিয়া, জাতীয় যুব সংহতির নেতা জাকির আহমদ, আবু সুফিয়ান, ছাত্র সমাজ মহানগরের আহ্বায়ক আফজাল হোসেন, সদস্য সচিব জাহিদ হাসান সহ আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টি, জাতীয় শ্রমিক পার্টি, যুব সংহতি, স্বেচ্ছাসেবক পার্টি ও ছাত্র সমাজের নেতৃবৃন্দ।

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ এমপি ছাড়াও জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ এমপি, জাপা’র কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী জিএম কাদের, জাপার মহাসচিব সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার এমপিসহ জাপার কেন্দ্রীয় নেতৃবৃন্দের হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের উদ্দেশ্যে সিলেটে আসছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.