Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জ পৌর মেয়রের মৃত্যুতে স্বেচ্ছাসেবক লীগের শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ০২ ফেব্রুয়ারী, ২০১৮

সুনামগঞ্জ পৌরসভার দুই বারের নির্বাচিত জনপ্রিয় মেয়র ও আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আয়ূব বখত জগলুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

কেন্দ্রীয় সভাপতি এডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওছার, সাধারণ সম্পাদক পঙ্কজ নাথ এমপি, সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি কাউন্সিলর আফতাব হোসেন খান, সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি সুয়েব চৌধুরী ও সাধারণ সম্পাদক জুবের আহমদ অপুর পক্ষ থেকে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক এম কামরুল আই রাসেল প্রেরিত ও স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

নেতৃবৃন্দ উক্ত শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, আমরা একজন জনপ্রিয় রাজনীতিবিদকে হারালাম। এ শূন্যতা অপূরণীয়। আয়ুব বখত জগলুল বেঁচে থাকবেন তার কর্মের মাধ্যমে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.