Sylhet Today 24 PRINT

কানাইঘাটে টিপিএল‘র চ্যাম্পিয়ন লিজেন্ড অফ তালবাড়ি

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৩ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেটের কানাইঘাটে তালবাড়ি প্রিমিয়ার লিগ (টিপিএল) ক্রিকেট টুর্নামেন্ট শেষ হয়েছে।

২ ফেব্রুয়ারি (শুক্রবার) ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হয় ৪র্থ বারের মত আয়োজিত এ টুর্নামেন্টের। তালবাড়ি যুব সমাজের আয়োজনে টুর্নামেন্টে অংশ নেয় তিনটি দল। দলগুলো হচ্ছে : লিজেন্ড অফ তালবাড়ি, হারিকেন্স অফ তালবাড়ি ও সুপার স্টার অফ তালবাড়ি।

ফাইনালে হারিকেন্স অফ তালবাড়ি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লিজেন্ড অফ তালবাড়ি দল।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য মো.আলী আকবর চৌধুরী কোহিনূর। জুয়েল আহমদের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোস্তফা চৌধুরী মিহির।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুলাল আহমদ, জুয়েল আহমদ, তানিম চৌধুরী, তানভীর চৌধুরী, সুলতান চৌধুরী, দুদু মিয়া, নাজিম আহমদ প্রমুখ।

সার্বিক সহযোগিতায় ছিলেন প্রবাসী আলী আহমদ চৌধুরী শাহিনূর, আল মামুন চৌধুরী, প্রবাসী আবুল কাশেম চৌধুরী মুহিনূর, আব্দুল্লা হাবিব চৌধুরী সুমন, আব্দুন নূর চৌধুরী খালেদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.