Sylhet Today 24 PRINT

কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্সের শীতবস্ত্র বিতরণ

কুলাউড়া প্রতিনিধি |  ০৩ ফেব্রুয়ারী, ২০১৮

কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্স এর অর্থায়নে ও শাহ্ সৈয়দ রাশিদ আলী (রহঃ) ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌর এলাকায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (০৩ ফেব্রুয়ারি) ভাটেরা ও কাদিপুর ইউনিয়নের ৬০ পরিবারের সদস্যদের উপস্থিতিতে এ শীতবস্ত্র তাদের হাতে তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম,কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান ছালাম, শাহ্ সৈয়দ রাশিদ আলী (রহঃ) ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক মোক্তাদির হোসেন,নির্বাহী সদস্য পারুল মিয়া, কুলাউড়া বিআরডিবি’র ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার স্টাফ রিপোর্টার সুমন আহমদ, যুক্তরাজ্য প্রবাসী কামাল ইবনে শহীদ, মুক্তিযোদ্ধা আজির উদ্দিন, পেকুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি হাজি আব্দুল গনি, সমাজসেবক কবির আহমদ, সৈয়দ হৃদয় আহমদ,কাদিপুর জাগ্রত তরুণ সংঘের সভাপতি আব্দুল আলি,সম্পাদক সৈয়দ ইমদাদুল হোসেন ছানী, সহ সভাপতি মাহফুজুল ইসলাম রাহী, সদস্য জাবেদ আহমদ, শাহরিয়ার ফেরদৗস, লিমন আহমদ, শিবলু উদ্দিন,আব্দুল ফাহাদ ফাহিম,রুবেল আহমদ,তাজ উদ্দিন আহমদ, আব্দুল আহাদ শিমুল, রহমান মিয়া, এলিম আহমদ,সুবেল আহমদ, জুয়েল আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.