Sylhet Today 24 PRINT

শাহজালাল সাহিত্য ফোরামের ৭৫তম সাহিত্য আসর অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৪ ফেব্রুয়ারী, ২০১৮

মাসিক শাহজালাল সাহিত্য ফোরাম-এর ৭৫তম নিয়মিত সাহিত্য আসর শুক্রবার (২ ফেব্রুয়ারি ) সিলেট নগরীর দরগা গেইটস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

মাসিক শাহজালাল সাহিত্য ফোরামের সভাপতি কবি রুহুল ফারুকের সভাপতিত্বে ও কলামিস্ট ডা. লোকমান হেকিমের পরিচালনায় সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্য দেন সাহিত্য ফোরামের উপদেষ্টা মো. শওকত আলী।

সাহিত্য আসরে বক্তব্য ও লেখা পাঠে অংশ গ্রহণ করেন ফোরামের সহ সভাপতি গবেষক-কবি সিরাজুল হক, সহ সাধারণ সম্পাদক সৈয়দ আসলাম হোসাইন, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, মাওলানা শামসীর হারুনুর রশীদ, এডভোকেট শাহ আলম মহিউদ্দিন, সাহিত্য সম্পাদক ইংরেজি সাহিত্যের ম্যাগাজিন দি আর্থ অব অটোগ্রাফের সম্পাদক আব্দুল কাদির জীবন, কার্যকরি পরিষদের সদস্য কবি কামাল আহমদ, কবি এম.এ ওয়াহিদ চৌধুরী, মো. আলা উদ্দিন, মো. আব্দুল মুহিত, মো. বুরহান উদ্দিন, মো. হাফিজুর রহমান, মাওলানা হোসাইন আহমদ, মো. আব্দুস সামাদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.