Sylhet Today 24 PRINT

মুক্তিযোদ্ধা আব্দুল বাছিতের মৃত্যুতে আব্দুল মোমেনের শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৪ ফেব্রুয়ারী, ২০১৮

প্রবীণ রাজনীতিবিদ, সাবেক চেয়ারম্যান, সিলেট জেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুল বাছিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. এ.কে আব্দুল মোমেন।

এক শোকবার্তায় তিনি ত্যাগী, দেশপ্রেমিক, সমাজকল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তি মরহুম আব্দুল বাছিতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.