Sylhet Today 24 PRINT

মোহনা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ০৪ ফেব্রুয়ারী, ২০১৮

জালালাবাদ থানার সিনিয়র পুলিশ কমিশনার মুনাদির ইসলাম চৌধুরী বলেন, দেশে প্রতিটি সংস্থা এভাবে এগিয়ে আসলে আমাদের দেশের গরীব অসহায় মানুষের পাশে হাত বাড়িয়ে দিলে মানুষের শীত নিবারণ হতে পারে। সমাজের প্রতিটি মানুষ মোহনা সমাজ কল্যাণ সংস্থার মতো এভাবে শীতার্ত মানুষের পাশে এগিয়ে আসুন।

শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টায় সময় মোহনা সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের সামনে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড সুবিদবাজার শাখার সহযোগিতায় ও মোহনা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে গরীব অসহায় শীতার্ত মানুষের মধ্যে চাদর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড‘র সহকারী পরিচালক দেবর জ্যোতি মজুমদার (রতন), মোহনা সমাজ কল্যাণ সংস্থার আহবায়ক মো. মাসুম আহমদ।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য রিপন এষ চৌধুরী, সাহেদ আহমদ, নুরুল ইসলাম নুর, নিখিল দে, মুপেন্দ্র কুমার দে নিপু, সেলিম আহমদ, জোত্তিষ চক্রবর্তী, সঞ্জয় দে, অজয় তালুকদার, আবু সুফিয়ান, অশীষ দে, দীপক দাস, জ্যোত্তিময় দেবনাথ, সাংবাদিক শাহীন আহমদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য ও এলাকার মুরব্বীগণ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.