Sylhet Today 24 PRINT

সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণ সভা সোমবার

সিলেটটুডে ডেস্ক |  ০৪ ফেব্রুয়ারী, ২০১৮

বর্ষীয়ান রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী, প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটস্থ দিরাই ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে স্মরণ সভা সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আয়োজকরা।

এতে সকল শ্রেণী-পেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন দিরাই ছাত্রকল্যাণ পরিষদের আহ্বায়ক আবুল হাসান পাবেল ও সদস্য সচিব তাপস সূত্রধর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.