Sylhet Today 24 PRINT

ইলিয়াস কাঞ্চনকে সিলেটে নিসচা’র সংবর্ধনা

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৫ ফেব্রুয়ারী, ২০১৮

নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে ‘নিসচা’ সিলেটের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে তিনি সিলেট সফরে আসলে সংগঠনের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ‘নিসচা’ কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এহসানুল হক কামাল, মহাসচিব শামীম আলম দীপেন, সাংগঠনিক এস এম আজাদ হোসেন, সিলেট জেলা’র সভাপতি এম. বাবর লস্কর, সাধারণ সম্পাদক শাহ মো. লোকমান আলী,মহানগর শাখার সভাপতি এম ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাভেল, উপদেষ্টা জহিরুল ইসলাম মিশু, শেখ তোফায়েল আহমদ শেফুল, সোনালী স্বপ্ন বাংলাদেশের ভাইস চেয়ারম্যান যুক্তরাজ্য কমিউনিটি নেতা আশরাফ গাজী, যুক্তরাজ্য নর্থ শাখার সভাপতি আতাউর রহমান প্রমুখ।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.