Sylhet Today 24 PRINT

কান্দিগাঁও ইউনিয়নে ভিজিএফের চাল ও টাকা বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ০৫ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নে ভিজিএফ এর চাল ও টাকা বিতরণ করেছেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ৩০ কেজি হারে চাল ও নগদ ৫০০ টাকা করে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, ইউনিয়ন পরিষদের সচিব তোফায়েল হোসেন ভুঁইয়া, আব্দুল কাদির, সাবেক মেম্বার মনির আলী, ১নং ওয়ার্ড সদস্য আব্দুল মজিদ, ২নং ওয়ার্ড সদস্য শাহনুর আলম, ৩নং ওয়ার্ড সদস্য ছৈল আলী, ৪নং ওয়ার্ড সদস্য সাবাজ আহমদ, ৫নং ওয়ার্ড সদস্য মুহিবুর রহমান, ৬নং ওয়ার্ড সদস্য কাচা মিয়া, ৭নং ওয়ার্ড সদস্য শায়েস্তা মিয়া, ৮নং ওয়ার্ড সদস্য দুলাল আহমদ, ৯নং ওয়ার্ড সদস্য এম.এ জাহির, ১, ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা সদস্য আঙ্গুরা বেগম, ৪, ৫ ও ৬নং ওয়ার্ড সদস্য খোশতেরা বেগম, ৭, ৮ ও ৯নং ওয়ার্ড সদস্য রোমা আক্তার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা কয়েস আহমদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.