Sylhet Today 24 PRINT

ফারুক আহমদকে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সম্পাদকের অভিনন্দন

সিলেটটুডে ডেস্ক |  ০৬ ফেব্রুয়ারী, ২০১৮

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট মহানগর শাখার সহসভাপতি মনোনীত হওয়ায় ফারুক আহমদকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট মহানগর শাখার সভাপতি কাউন্সিলর আফতাব হোসেন খান ও সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ এর দপ্তর সম্পাদক এম. কামরুল আই রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর কেন্দ্রীয় সভাপতি এডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওছার ২২ জানুয়ারি এক সাংগঠনিক সফরে সিলেটে এলে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে মৌখিকভাবে ফারুক আহমদকে সিলেট মহানগর শাখার সহসভাপতি মনোনীত করেন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.