Sylhet Today 24 PRINT

বিএনপি নেতাদের হয়রানি ও গ্রেপ্তারের প্রতিবাদে মিফতাহ সিদ্দিকীর নিন্দা

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ফেব্রুয়ারী, ২০১৮

বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এডভোকেট সামছুজ্জামান জামান, সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকি ও সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান রেজওয়ান সহ নেতাকর্মীদের বাসায় পুলিশি তল্লাশী ও গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।

বুধবার (৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিফতাহ্ সিদ্দিকী তীব্র নিন্দা জানিয়ে বলেন, হামলা, মামলা, দমন, পীড়ন, বাসায় বাসায় তল্লাশী চালিয়ে আন্দোলনকে দমানো যাবে না। দেশনেত্রীর বিরুদ্ধে কোন ষড়যন্ত্রমূলক অবৈধ রায় আসলে, এই সরকার তার কফিনে শেষ পেরেক টুকবে বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.