Sylhet Today 24 PRINT

বিএনপি নেতাদের বাসায় তল্লাশি ও গ্রেপ্তারের প্রতিবাদে জেলা যুবদলের নিন্দা

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ফেব্রুয়ারী, ২০১৮

বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এডভোকেট সামছুজ্জামান জামান, সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকি ও সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান রেজওয়ান সহ যুবদল, ছাত্রদলের নেতাকর্মীদের বাসায় পুলিশি তল্লাশি ও গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা যুবদল সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁরা এ নিন্দা ও প্রতিবাদ জানান।

নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার এখন জনবিচ্ছিন্ন হয়ে পরেছে। এই সরকার ক্ষমতা হারানোর ভয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপর হামলা, মামলা, দমন, পীড়ন, বাসায় বাসায় তল্লাশি চালিয়ে আন্দোলনকে দমাতে চাইছে।

তাঁরা হুশিয়ারি দিয়ে বলেন, দেশনেত্রীর বিরুদ্ধে কোন ষড়যন্ত্রমূলক অবৈধ রায় আসলে কঠোর হাতে তা দমন করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.