Sylhet Today 24 PRINT

খালেদার রায়ের প্রতিবাদে সিলেট স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

সিলেটটুডে ডেস্ক |  ০৮ ফেব্রুয়ারী, ২০১৮

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়ের প্রতিবাদে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে আম্বরখানা এলাকায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম।

সমাবেশে বক্তারা বলেন, পৃথিবীর কোন স্বৈরাচারের পরিণতি ভাল হয়নি। সুতরাং, শেখ হাসিনার জন্যও করুন পরিণতি অপেক্ষা করছে। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অবিচার করে জেলে পাঠানোর মাধ্যমে শেখ হাসিনার পতন ত্বরান্বিত হবে। গণবিস্ফোরনে স্বৈরাচারের মসনদ পুড়ে ছাই হবে। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে জনতার আদালতে শেখ হাসিনার বিচার হবে।

জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল, জেলা বিএনপির যোগাযোগ বিষয়ক সম্পাদক  আরিফ ইকবাল নেহাল (চেয়ারম্যান), জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, দক্ষিণ সুরমা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মল্লিক আহমদ, ২৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, স্বেচ্ছাসেবক দল নেতা, শাহেদ আহমদ, ছালেক আহমদ, রাসেল আহমদ, জাহেদ আহমদ, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, ফাহিম রহমান মৌসুম, ছাইদুর ইসলাম রনি, বাইন উদ্দিন, ছাত্রদল নেতা আশরাফ উদ্দিন রাজীব, সাইফুল আলম কোরেশী, স্বেচ্ছাসেবক দল নেতা আজিজ খান সজীব, ছাত্রদল নেতা সৈয়দ কামরুল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.