Sylhet Today 24 PRINT

আজ বাংলা একাডেমিতে মূল প্রবন্ধ পড়বেন গবেষক সুমনকুমার দাশ

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৯ ফেব্রুয়ারী, ২০১৮

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বেলা ৮টায় ঢাকায় চলমান অমর একুশে বইমেলায় বাংলা একাডেমির মূল মঞ্চে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ পড়বেন লোকসংস্কৃতিবিষয়ক গবেষক ও প্রাবন্ধিক সুমনকুমার দাশ। তাঁর প্রবন্ধের বিষয় : ‘উকিল মুন্সী, রশিদ উদ্দিন ও বারী সিদ্দীকী : নেত্রকোনার ত্রিরত্ন’।

সভায় সভাপতিত্ব করবেন অধ্যাপক নূরুল হক। সম্প্রতি বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জমান খান স্বাক্ষরিত এক পত্রে তাঁকে এ সেমিনারে মূল প্রবন্ধ পড়ার জন্য আমন্ত্রণ জানানো হয়।

উল্লেখ্য, সুমনকুমার দাশের জন্ম সুনামগঞ্জের শাল্লা উপজেলার সুখলাইন গ্রামে। এ পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় অর্ধশতাধিক। সম্পাদনা করছেন ‘দইয়ল’ নামের গানের একটি ছোটোকাগজ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.