Sylhet Today 24 PRINT

সিলেট সমাজকল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৯ ফেব্রুয়ারী, ২০১৮

বৃহত্তর সিলেটের সামাজিক উন্নয়নমূলক সংগঠন সিলেট সমাজকল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকালে নগরীর জিন্দাবাজারস্থ একটি রেস্টুরেন্টে পরিষদের আহ্বায়ক কমিটির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

সিলেট সমাজকল্যাণ পরিষদের আহ্বায়ক জাহেদ আহমদের সভাপতিত্বে এবং সদস্য সচিব এম শামীম আহমেদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ফয়সল আহমদ খান, শাহ মো. লোকমান আলী, হাফিজ আহমদ সুজন, লাভলী জাহেদ, তামান্না আক্তার তমা, শাকিল আহমদ, আব্দুর রকিব, রুহেল আহমদ রানা, সায়েম হাবিব, মুহিম আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.