Sylhet Today 24 PRINT

তৃতীয় আরকুম ডে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ১০ ফেব্রুয়ারী, ২০১৮

আরকুমনগর যুব সংঘের উদ্যোগে আরকুম শাহ মাজারের পার্শ্বে ৩য় আরকুমনগর ডে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে এ পুরস্কার বিতরণ করা হয়।

প্রজন্ম স্পোর্টিং ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান মিয়ার সভাপতিত্বে ও আয়োজক কমিটির সদস্য আরিফ আহমদ ও সুহেল আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বন্ধু লাইব্রেরী এন্ড পাবলিকেশন্স এর স্বত্বাধিকারী ও রোটারী ক্লাব অব জালালাবাদ’র সেক্রেটারি রোটারিয়ান মাহবুবুল আলম মিলন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী শফিক মিয়া, সমাজসেবক মো. হাবিব হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন বিলাল আহমদ, রিপন আহমদ, সুবেল আহমদ, নাজিম উদ্দিন সুমন। আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন জুয়েল, রুনু আহমদ, জুনেদ আহমদ, সুজেল আহমদ, ফরহাদ আহমদ, সোহেল আহমদ, নাছির উদ্দিন, আব্দুল রশিদ প্রমুখ।

খেলায় রেফারি ছিলেন সিলেট জেলা খেলোয়াড় দলের লিটন আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.