Sylhet Today 24 PRINT

শিশুদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তোলতে হবে: সিকৃবি রেজিস্ট্রার

সিলেটটুডে ডেস্ক |  ১০ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, মাতৃভাষাকে বুকে ধারণ করে শিশু যাতে ক্রমপরিবর্তনশীল বিশ্বের সাথে শিক্ষাকে চ্যালেঞ্জিং হিসেবে নিতে পারে সে লক্ষকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। শিশুদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে এবং তাদেরকে স্বপ্ন দেখাতে হবে। তিনি কোমলমতি শিশুদের সাথে ভাল আচরণে উদ্বুদ্ধ করে উৎসাহিত করার শিক্ষক অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় নগরীর বালুচরস্থ হলিপার্ক ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে শিক্ষার উন্নয়নে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। শিক্ষার হার বাড়ছে। বিশেষ করে মেধাবী জনগোষ্ঠী তৈরির জন্য শিক্ষাক্ষেত্রে বিভিন্ন বিষয় যোগ করা হয়েছে। একই সাথে দেশের নতুন প্রজন্মকে মেধাবী করে তুলতে বিভিন্ন ভাবে সহযোগিতাও করছে সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি হলিপার্ক ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আলহাজ্ব ইউসুফ আলম।

সহকারী  শিক্ষক বাবুল মিয়া ও মৌমিতা কর পুরকায়স্থর যৌথ সঞ্চালনায় এবং জুমেরা বেগম এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সূচিত অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, টুলটিকর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রমিজ উদ্দিন বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টুলটিকর ইউনিয়নের চেয়ারম্যান এসএম আলী হোসেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সমাজসেবী রায়হান আহমদ, শহিদুল হক রাজু, শাহআলম সুরুক, স্কুলের শিক্ষিকা  নারগিস বেগম, সুহেদা ফাহমিদা, ফারহানা বেগম, রিপন দাশ, সৌরভ পাল,রানু তালুকদার, পম্পা বিশ্বাস প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.