Sylhet Today 24 PRINT

সিলেট ফিল্ম সোসাইটির ২য় বর্ষপূর্তি পালন

সিলেটটুডে ডেস্ক |  ১০ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেট ফিল্ম সোসাইটির ২য় বর্ষপূর্তি পালিত হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় নগরীর জিন্দাবাজারে এ উপলক্ষে এক আলোচনা সভা ও চা চক্রের আয়োজন করা হয়।

সংগঠনের আহবায়ক নিরঞ্জন দে'র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সদস্য নাজিকুল ইসলাম রানা, মো. সাঈদ মেহেদী সাদী, রাহাত খান জুম্মা, শাহাদাত রাব্বি রেজা, রহমান পায়েল প্রমুখ।

সভায় বক্তারা চলচ্চিত্রের বর্তমান অবস্থা পর্যালোচনা করে নতুন প্রজন্মকে এর সাথে আরো ঘনিষ্ঠরূপে যুক্ত হওয়ার আহবান জানান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা কর্মসূচী পালন করা হবে বলেও জানান বক্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.