Sylhet Today 24 PRINT

নর্থইস্ট ইউনিভার্সিটির উপাচার্য’র জন্মদিন পালন

সংবাদ বিজ্ঞপ্তি |  ১০ ফেব্রুয়ারী, ২০১৮

নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইইউবি) উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী’র ৭৪ তম জন্মদিন এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজস্ব ক্যাম্পাসে পালন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা এসময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। সবাই গুনি এই শিক্ষাবিদের জন্মদিনে শুভেচ্ছা জানানোর পাশাপাশি দীর্ঘায়ু কামনা করেন।

উপাচার্য ড. আতফুল হাই শিবলী বলেন, শিক্ষকতা পেশায় জীবনের বেশিরভাগ সময়ই অতিবাহিত করেছেন। শিক্ষার আলো ছড়ানোর এই দায়িত্বকে নিজের সামাজিক দায়বদ্ধতায়ই মনে করেন। তিনি বলেন, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ যুগোপযোগী উচ্চ শিক্ষার প্রসারে কাজ করছে।

জন্মদিন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।

এসময় তিনি বলেন, ড. আতফুল হাই শিবলী দেশের উচ্চ শিক্ষার মান উন্নয়নে  গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তার যোগ্য নেতৃত্বে নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এ শিক্ষার পরিবেশ আরো গতিশীল ও প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে। ৭৪ তম জন্মদিনে তার দীর্ঘায়ু কামনা করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.