Sylhet Today 24 PRINT

ইলিয়াস কাঞ্চনকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে সংবর্ধনা

সিলেটটুডে ডেস্ক |  ১১ ফেব্রুয়ারী, ২০১৮

নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ও জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন একুশে পদক ২০১৮ এ মনোনীত হওয়ায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে এক সংবর্ধনা প্রদান করা হয়।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তিনি লন্ডনে পৌঁছেন।

বিমানবন্দরে পৌছলে তাকে শুভেচ্ছা জানান নিসচা যুক্তরাজ্যের প্রধান উপদেষ্টা গোলাম কিবরিয়া, সভাপতি সেলিম আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম জামাল, যুব সম্পাদিকা ইসরাত জাহান ইমা, সাংস্কৃতিক সম্পাদিকা রুকসানা হাসি সোনিয়া, ফারজানা চৌধুরী, আর্শিয়া প্রমুখ।

উল্লেখ্য, এ বছর একুশে পদক পাচ্ছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয় পদকের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে। সেখানে উল্লেখ করা হয় সমাজসেবায় গৌরবময় অবদান ও কীর্তির স্বীকৃতিস্বরূপ সম্মানজনক এই পদক পাচ্ছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব একুশে পদকপ্রাপ্তদের এ পদক তুলে দেবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.