Sylhet Today 24 PRINT

পীর হবিবুর রহমানের ১৪ তম মৃত্যুবার্ষিকী শুক্রবার

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৪ ফেব্রুয়ারী, ২০১৮

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, এদেশের প্রগতিশীল আন্দোলনের অন্যতম পুরোধা, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মজলুম জননেতা পীর হবিবুর রহমানের ১৪ তম মৃত্যু বার্ষিকী শুক্রবার (১৬ ফেব্রুয়ারি)।

এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে সিলেট জেলা গণতন্ত্রী পার্টি।

কর্মসূচীর মধ্যে রয়েছে- ১৬ ফেব্রুয়ারি শুক্রবার বেলা ১১টায় মরহুমের মাজার জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ শেষে দক্ষিণ সুরমার বাগরখলস্থ গ্রামের বাড়ীতে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও কুশল বিনিময়, সন্ধ্যা ৬টায় গণতন্ত্রী পার্টির তালতলাস্থ দলীয় কার্যালয়ে জননেতা পীর হবিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন শীর্ষক আলোচনা সভা।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী।

পীর হবিবুর রহমানের ১৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গণতন্ত্রী পার্টির কর্মসূচিতে পার্টির সকল নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল রাজনৈতিক দল সমূহের নেতাকর্মীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে সিলেট জেলা সাধারণ সম্পাদক মো. আরিফ মিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.