Sylhet Today 24 PRINT

অর্থমন্ত্রী কাছে অগ্রণী ব্যাংকের শীতবস্ত্র হস্তান্তর

সিলেটটুডে ডেস্ক |  ১৫ ফেব্রুয়ারী, ২০১৮

অগ্রণী ব্যাংক লিমিটেড এর এমডি এবং সিইও এর পক্ষ থেকে অর্থমন্ত্রীর নিকট শীতবস্ত্র হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল নগরীর ধোপাদিগীরপাড়স্থ হাফিজ কমপ্লেক্সে এ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পক্ষ থেকে শীতবস্ত্র গ্রহণ করেন অর্থমন্ত্রীর সহোদর ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিডিবিএল’র পরিচালক সৈয়দ এপতার হোসেন পিয়ার, ব্যাংকের সিলেট সার্কেলের মহাব্যবস্থাপক শিরীন আখতার, সিলেট পশ্চিম অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মো. আজিজুল হক, পূর্ব অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মো. আশেক এলাহী, সিলেট সার্কেলের উপ-মহাব্যবস্থাপক মো. মশিউর রহমান, লালদিঘীর পাড় শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. আব্দুল লতিফ, সিলেট সার্কেলের সহকারী মহাব্যবস্থাপক মো. শরীফুল আলম চৌধুরী, প্রিন্সিপাল অফিসার মো. জামাল উদ্দিন, শেখ মো. মঈনুদ্দিন নুমান, সিনিয়র অফিসার বিদ্যুৎ চক্রবর্তী, ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ, আবুল হোসেন, রাহাদ তরফদার, আবুল হোসেন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.