Sylhet Today 24 PRINT

এপেক্স ক্লাব অব গ্রীন হিলসের মাতৃভাষা দিবসের আলোচনা সভা বুধবার

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ফেব্রুয়ারী, ২০১৮

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এপেক্স ক্লাব অব গ্রীণ হিলস এর উদ্যোগে বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দক্ষিণ সুরমাস্থ গোপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সভায় এপেক্স ক্লাব অব গ্রীণ হিলস এর পক্ষ থেকে সকল এপেক্সিয়ানবৃন্দকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন ক্লাব প্রেসিডেন্ট অ্যাডভোকেট মো. শাহীনুল ইসলাম।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.