Sylhet Today 24 PRINT

জিন্দাবাজারে ‘ইংলিশটেক’ এর উদ্বোধন

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ফেব্রুয়ারী, ২০১৮

আধুনিক প্রযুক্তি ও মেধার সমন্বয়ে অতি দ্রুত ইংরেজি শাখার বিভিন্ন কোর্স নিয়ে নগরীর জিন্দাবাজারে ইংলিশটেক এর উদ্বোধন হয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জিন্দাবাজারস্থ ওয়াহিদ ভিউয়ের তৃতীয় তলায় এ উদ্বোধন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেট আইন ও বিচার বিভাগের সিনিয়র লেকচারার ব্যারিস্টার মো. আবুল ফজল চৌধুরী।

ইংলিশটেক এর পরিচালক মো. জুয়েলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আবুল ফজল বলেন, ইংরেজি ভাষার দুর্বলতার কারণে আমাদের দেশের অনেক শিক্ষার্থীরাই বহির্বিশ্বে তাদের প্রতিভার এবং মেধার বিকাশ ঘটাতে পারছেন না। এমনকি দেশের অভ্যন্তরেও বিভিন্ন সময় চাকুরী কিংবা বিদেশীদের সাথে যোগাযোগ রক্ষায় সমস্যায় পড়তে হয়।

ইংলিশটেকের অগ্রযাত্রায় প্রণীত নতুন পদ্ধতি ইংরেজি শিক্ষাকে সহজ এবং আনন্দময় করে তুলবে বলে প্রধান অতিথি আশা প্রকাশ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.