Sylhet Today 24 PRINT

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে লিডিং ইউনিভার্সিটির কর্মসূচী

সংবাদ বিজ্ঞপ্তি |  ২০ ফেব্রুয়ারী, ২০১৮

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৮ উপলক্ষে সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি দিনব্যাপী ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে।

এসব কর্মসূচীর মধ্যে রয়েছে ২১ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ৯ টায় রাগীব নগরস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস থেকে একটি র‌্যালি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের গ্যালারী-১ এ আলোচনা সভা।

লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী।

উক্ত অনুষ্ঠানসমূহে লিডিং ইউনিভার্সিটির সকল শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং কর্মচারীদেরকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.