Sylhet Today 24 PRINT

সিলেটে শেখ রাসেল পরিষদের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সংবাদ বিজ্ঞপ্তি |  ২০ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেটে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমায় জেলা শাখার উদ্যোগে কেক কাটার মাধ্যমে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

সংগঠনের জেলা শাখার সভাপতি ডা. রকিবুল হাসান জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেবব্রত চৌধুরী লিটনের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মুসাদ্দেক হোসেন মুসা, উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শামিম আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি জাহেদ আহমদ, উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি শোয়েব আহমদ, সাধারণ সম্পাদক জয়ন্ত রূপণ গোস্বামী, মোগলাবাজার বাজার ইউপি স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শাহিন আহমদ খোকন।

শেখ রাসেল পরিষদ নেতৃবৃন্দের মধ্যে এসময় উপস্থিত ছিলেন- আরিয়ান আহমদ সুহাস, জাহেদ হাসান, জাবেদ আহমেদ, কামরান আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, মুস্তাফিজুর রহমান, জামিল আহমদ জাবের, রুবেল আহমদ, ইফতেখার হোসেন রিপন, আব্দুর রহিম, ইমরান আহমদ, টিপু আহমদ, মারুফ আহমদ, ওয়াহিদ আহমদ প্রমুখ।  
এদিকে, সিলেটের ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, বালাগঞ্জ, ওসমানীনগর ও বিয়ানীবাজার উপজেলায় পৃথকভাবে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.