Sylhet Today 24 PRINT

ঝৈনকারকান্দি মৎস্যজীবী সমিতির কমিটির কমিটি ঘোষণা

সিলেটটুডে ডেস্ক |  ২০ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেট সদর উপজেলা ঝৈনকারকান্দি মৎস্যজীবী সমবায় সমিতির লিমিটেড এর কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) নগরীর সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংক কার্যালয়ে সদস্যদের উপস্থিতি ও সম্মতিক্রমে মো. ইনু মিয়াকে সভাপতি ও হাছান আলীকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যবৃন্দরা হচ্ছেন সহসভাপতি ছিদ্দেক আলী, সদস্য জাহাঙ্গীর মিয়া, দুলাল মিয়া, গোলাপ মিয়া। নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করেন সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোহম্মদ মাহবুবুর রহমান, মো. আব্দুল মালিক, আরিফ মিয়া, মো. ফারুক আহমদ, ওয়াজেদ আলী, রহিম আলী, আং রব, বাতেন মিয়া, নাজিম মিয়া, মনির উদ্দিন, মো. মরম আলী, আরকাম ওবায়েদ, সায়েম আহমদ, হোসেন মিয়া, আং রহিম, বাতিন মিয়া, মজিদ মিয়া ও মহরম আলী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.