Sylhet Today 24 PRINT

শহীদ দিবসে ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা

সিলেটটুডে ডেস্ক |  ২১ ফেব্রুয়ারী, ২০১৮

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট মহানগর ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ২৭নং ওয়ার্ডের আলমপুর শহীদ মিনারে আলোচনা সভা শেষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন নেতৃবৃন্দ।

ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল জলিল ময়নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ছয়েফ খানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র, মহানগর আওয়ামী লীগের সদস্য আজম খান।

এছাড়া বক্তব্য রাখেন ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট বিপ্লব কান্তি দে মাধব, সহসভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, আইন সম্পাদক অ্যাডভোকেট প্রতাপ চন্দ্র নাথ, ধর্ম সম্পাদক আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম উজ্জ্বল, প্রচার সম্পাদক মোস্তাক খান, সাংস্কৃতিক সম্পাদক মইনুল ইসলাম, সদস্য মানিক মিয়া, ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক অপূর্ব চৌধুরী, বি.আর.টি.সি. শ্রমিক লীগের সভাপতি শামসের আলী, মামিক মিয়া, বাবু শেখ মানিক, শ্যামল শিং, কামরুল আহমদ, মুজিবুর রহমান, জাহাঙ্গীর আলম, ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি টুটুল মাহমুদ মান্না প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.