Sylhet Today 24 PRINT

মাতৃভাষা দিবসে মহানগর মহিলা দলের শ্রদ্ধাঞ্জলি

সিলেটটুডে ডেস্ক |  ২১ ফেব্রুয়ারী, ২০১৮

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল সিলেট মহানগর এর উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন নেতৃবৃন্দ। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী মহিলা দল সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি ডা. নুরুননাহার মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিগার সুলতানা ডেইজির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক রাণী আক্তার, হাসিনা রহমান হেনা, শিরিনা বেগম, ফরিদা আক্তার চৌধুরী, সুফিয়া জমির ডেইজি, শাহানার বেগম, শামীমা চৌধুরী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.