Sylhet Today 24 PRINT

বইপড়া উৎসবের পরীক্ষা শুক্রবার

সিলেটটুডে ডেস্ক |  ২২ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেটে জীবনমান উন্নয়ন প্রয়াসী সংস্থা ইনোভেটর আয়োজিত বইপড়া উৎসবের প্রতিযোগিতামূলক পরীক্ষা শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে।

সকাল ১০টায় নগরীর লামাবাজারস্থ মদন মোহন কলেজ ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৮৪ জন শিক্ষার্থী অংশ নেবে।

স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা রশিদ হায়দারের ‘শোভনের স্বাধীনতা’ এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাবেয়া খাতুনের ‘মেঘের পরে মেঘ’ গ্রন্থ থেকে পরীক্ষায় অংশ নেবে।

পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হবে। পরীক্ষায় বই গ্রহণকারী সকল শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। ২০১৭ সালের ২৩ ডিসেম্বর বইপড়া উৎসবের চলতি আসরের উদ্বোধন হয়।

উল্লেখ্য, ‘জ্ঞানের আলোয় অবাক সূর্যোদয়!/ এসো পাঠ করি/ বিকৃতির তমসা থেকে/ আবিস্কার করি স্বাধীনতার ইতিহাস’ স্লোগানকে সামনে রেখে ২০০৬ সাল থেকে এ অনুষ্ঠান চলে আসছে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.