Sylhet Today 24 PRINT

ভাষা আন্দোলনের শহীদদের প্রতি সিলেট চেম্বারের শ্রদ্ধাঞ্জলি

সিলেটটুডে ডেস্ক |  ২২ ফেব্রুয়ারী, ২০১৮

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৮ উপলক্ষে বায়ান্ন’র ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ।

বুধবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন তারা।

সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মো. এমদাদ হোসেন এর নেতৃত্বে এ সময় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন চেম্বারের পরিচালক জিয়াউল হক, মুশফিক জায়গীরদার, মুকির হোসেন চৌধুরী, আব্দুর রহমান, চন্দন সাহা, ফালাহ উদ্দিন আলী আহমদ, মো. আব্দুর রহমান (জামিল), মুজিবুর রহমান মিন্টু, চেম্বার সচিব গোলাম আক্তার ফারুক, সহকারী সচিব সানু উদ্দিন রুবেল ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.