Sylhet Today 24 PRINT

মাতৃভাষা দিবসে সিলেট জেলা ছাত্র মৈত্রীর পুষ্পস্তবক অর্পণ

সিলেটটুডে ডেস্ক |  ২২ ফেব্রুয়ারী, ২০১৮

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র মৈত্রী সিলেট জেলা কমিটি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুস্পস্তবক অর্পণ করেছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে তারা।

সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুদ রানা চৌধুরীর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন জেলা সদস্য মারজান আহমেদ, অপূর্ব সূত্র ধর, রাগিব রাবেয়া ডিগ্রি কলেজ শাখার যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান, টিলাগড় শাখার আহবায়ক সিদ্দিকুর রহমান বিলাল, যুগ্ম আহবায়ক রিয়াজুর রহমান পিয়াস প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.