Sylhet Today 24 PRINT

একুশে পদকপ্রাপ্ত সুজেয় শ্যামকে ওসমানী বিমানবন্দরে সংবর্ধনা

সিলেটটুডে ডেস্ক |  ২২ ফেব্রুয়ারী, ২০১৮

একুশে পদকপ্রাপ্ত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগীত পরিচালক, বিশিষ্ট সুরকার সুজেয় শ্যামকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেট শাখার নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাঁকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট শাখার সভাপতি বেলাল আহমদ ও সাধারণ সম্পাদক এইচ আর শাকিল। এ সময় আরো উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশকাত মিশু এবং সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.