Sylhet Today 24 PRINT

এহতেশামের মাতার মৃত্যুতে সিলেট জেলা ক্রীড়া সংস্থার শোক

সিলেটটুডে ডেস্ক |  ২২ ফেব্রুয়ারী, ২০১৮

জনতা ক্লাব, কুচাই, সিলেট এর সাধারণ সম্পাদক এহতেশাম হাসান লয়েছ এর মাতা নেহার বেগম (৭২) এর মৃত্যুতে সিলেট জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সংস্থার কার্যনির্বাহী সদস্য বিজিত চৌধুরী, এডভোকেট নিজাম উদ্দিন ও নাজনীন হোসেন এবং কোষাধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন।

সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন সহসভাপতি মঈনউদ্দিন আহমদ ও আব্দুল মালিক রাজা, কোষাধ্যক্ষ আব্দুর রকিব, এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য নুরে আলম খোকন, সমর চৌধুরী, মাসুক মিয়া, আজাদুর রহমান আজাদ, মাহমুদ হোসেন শাহীন, ফাহমিন মুর্শেদ চৌধুরী বাবু ও জাহান-ই-আলম নুরী রাহেল।

সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষ হতে শোক প্রকাশ করেছেন সংস্থার সহসভাপতি হাজী হেলাল উদ্দিন আহমদ, সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সহ সাধারণ সম্পাদক জুম্মা আব্বাস রাজু ও ইমরান আহমদ, কোষাধ্যক্ষ সাহিদ আহমদ চৌধুরী জুয়েল, সংস্থার কার্যনির্বাহী সদস্য মো. ইমরান চৌধুরী, সুদেব শর্ম্মা চৌধুরী, আহমদ জুলকার নাইন, মারিয়ান চৌধুরী মাম্মী, পাপলু দত্ত, মোস্তফা ফরিদুল হোসেন কোরেশী, সৈয়দ তকরিমুল হাদী কাবী ও সুমাত নুরী চৌধুরী জুয়েল.

এছাড়া শোক প্রকাশ করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সহসভাপতি হাজী এম. এ. সাত্তার, বিমলেন্দু দে নান্টু, জুনেদ আহমদ ও ফয়জুল হক চৌধুরী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম সুনু মিয়া ও কোষাধ্যক্ষ এ.এ.এম. মিরাজ জাকির ও সাবেক কার্যনির্বাহী সদস্য হানিফ আলম চৌধুরী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক এডভোকেট সুপ্রিয় চক্রবর্তী, গোলাম জাবির চৌধুরী জাবু, আক্কাছ উদ্দিন আক্কাই, রিয়াজ উদ্দিন হেলাল ও সাইফুর রহমান শিপলু, দ্বিতীয় বিভাগ ভলিবল লীগ কমিটির সভাপতি দীপাল কুমার সিংহ, ১ম বিভাগ ভলিবল লীগ কমিটির সম্পাদক কৃষ্ণপদ দে, সিলেট জেলা ক্লাব সমিতির সভাপতি আব্দুর রকিব, সহসভাপতি আজহার উদ্দিন জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক হাজী মিলাদ আহমদ প্রমুখ।

একই সঙ্গে তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া প্রার্থনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.