Sylhet Today 24 PRINT

সততা, শৃঙ্খলা ও ঐক্যবদ্ধ হয়ে ব্যবসা পরিচালনা করা অপরিহার্য: নাসিম হোসেইন

সিলেটটুডে ডেস্ক |  ২২ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেট মহানগর বিএনপির সভাপতি ও সিলেট জেলা ভোগ্যপণ্য পরিবেশক গ্রুপের সদ্য সাবেক সভাপতি মো. নাসিম হোসেইন বলেছেন, সততা, শৃঙ্খলা ও ঐক্যবদ্ধ হয়ে পরিবেশকদের ব্যবসা পরিচালনা করা অপরিহার্য। এই গ্রুপ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও হালাল এবং ব্যবসায়িক রীতিনীতি মেনে যারা চলবেন তাদের জন্য।

বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে নগরীর কালীঘাটস্থ আমজদ আলী রোডের শাহচট (রহ.) জামে মসজিদ মার্কেটের ৩য় তলায় গ্রুপের উদ্যোগে নতুন কার্যালয় উদ্বোধন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দোয়া মাহফিল, নতুন সদস্যদের সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

সিলেট জেলা ভোগ্যপণ্য পরিবেশক গ্রুপের সভাপতি হাজী বদরুল আলম মজনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আমিনুজ্জামান জোয়াহিরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মো. হুমায়রা ইফতার হোসেন, হাজী খসরুজ্জামান চৌধুরী, ফয়েজ আহমদ চৌধুরী রিপন, মো. আসাব উদ্দিন, মো. শাহীদ হোসেন, মো. আব্দুল আলীম বাবু মিয়া, কয়ছর আহমদ চৌধুরী ফেরদৌস, আবুল কালাম আজাদ, হাজী রফিকুল ইসলাম বাদল, রুবেল আহমদ প্রমুখ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.