Sylhet Today 24 PRINT

সিলেট জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে দোয়া ও মিলাদ শুক্রবার

সিলেটটুডে ডেস্ক |  ২২ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সাধারণ সম্পাদক মফিজুর রহমান তিতন এবং সিলেট জেলা ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক তারিন মজুমদার এর মৃত্যুতে সিলেট জেলা ক্রীড়া সংস্থা উদ্যোগে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বাদ মাগরিব জেলা ক্রীড়া ভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত থাকার জন্য সিলেটের ক্রীড়াঙ্গন সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষভাবে আহবান জানিয়েছেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.