Sylhet Today 24 PRINT

মদন মোহন কলেজ ছাত্রলীগের নবগঠিত কমিটিকে সংবর্ধনা

সিলেটটুডে ডেস্ক |  ২২ ফেব্রুয়ারী, ২০১৮

মদন মোহন কলেজ ছাত্রলীগের নবগঠিত কমিটিকে সংবর্ধনা প্রদান করেছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট শাখার নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে এ সংবর্ধনা দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা বিধান সাহা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার সভাপতি বেলাল আহমদ, সাধারণ সম্পাদক এইচ.আর শাকিল আহমদ প্রমুখ।

সময় নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সভাপতি মাহমুদুল হাসান সানি ও সাধারণ সম্পাদক মিফতাহুল হোসেন লিমন সহ সকল নেতৃবৃন্দকে তাদের গতিশীল অগ্রযাত্রাকে আরো বেগবান করার আহবান জানান এবং শেখ হাসিনার নেতৃত্বে ভিশন-২০৪১ বাস্তবায়নে কাজ করার পরামর্শ দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.