Sylhet Today 24 PRINT

মাতৃভাষা দিবসে হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশনের শ্রদ্ধাঞ্জলি

সিলেটটুডে ডেস্ক |  ২২ ফেব্রুয়ারী, ২০১৮

হিউম্যান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশন (এইচআরএমও) সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।

বুধবার (২১শে ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশনের সিলেট বিভাগের সভাপতি মো. আরিফুর রহমান, সাধারণ সম্পাদক যুব সংগঠক ও সমাজকর্মী শাহীন আহমদ, বিভাগীয় কমিটির কোষাধ্যক্ষ মকসুদুর রহমান চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক কুলসুমা বেগম, সদস্য এনামুল ইসলাম, মোস্তফা জামিল, আল ইমরান।

আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা কমিটির সভাপতি শাহ্ রুম্মানুল হক, সিনিয়র সহসভাপতি ফয়সল আমীন, কোষাধ্যক্ষ মোহাম্মাদ আনোয়ার, ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদ শফিক চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা মৃদিলা প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.