Sylhet Today 24 PRINT

সিলেট মহানগর বিএনপির কার্যনিবাহী পরিষদের জরুরী সভা রোববার

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৩ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেট মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভা আহ্বান করা হয়েছে। উক্ত সভাটি ২৫ ফেব্রুয়ারি (রোববার) বিকাল ৩টায় নগরীর সোবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে।

সিলেট মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যথা সময়ে উপস্থিত থেকে সভাকে সফল করার জন্য মহানগর বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, মহানগর কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ, ২৭ টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ এবং মহানগরের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.