Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জের ইউপি নির্বাচনে বিএনপির ফরম বিক্রি শনিবার

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৩ ফেব্রুয়ারী, ২০১৮

বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাশী বিএনপি প্রার্থীদের ফরম সংগ্রহ ও জমা শনি ও রোববার। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৯ মার্চ।

উক্ত নির্বাচন উপলক্ষে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশীদের জন্য সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে আবেদন ফরম প্রেরণ করা হয়েছে।

আবেদন ফরম শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টা পর্যন্ত ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছ থেকে সংগ্রহ করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

আবেদন ফরম রোববার রাত ৮টার মধ্যেই ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে জমা করতে হবে। সময়ের পর আবেদন গ্রহণ করা হবেনা।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ উপরোক্ত নির্দেশনা প্রদান করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.