Sylhet Today 24 PRINT

নর্থ ইস্ট ইউনিভার্সিটির বার্ষিক বনভোজন সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৪ ফেব্রুয়ারী, ২০১৮

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২২শে ফেব্রুয়ারি) আলী বাহার টি গার্ডেনের বাংলোতে এ বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়।

দিনব্যাপী এ বনভোজনে বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্যে ছিল খেলাধুলা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ বনভোজনে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীগণ ও তাদের পরিবারের সদস্যরা এ সকল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বনভোজনে অনুষ্ঠানে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সাথে অতিথি হিসেবে দিনব্যাপী আনন্দে শামিল হন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, উপাচার্য প্রফেসর ড.আতফুল হাই শিবলী, উপাচার্য মহোদয়ের সহধর্মিণী প্রফেসর নাজিয়া শিবলী, রেজিস্ট্রার সৈয়দ গোলাম কিবরিয়া, প্রফেসর ড. তোফায়েল আহমদ, প্রফেসর ডাঃ রঞ্জিত কুমার দে প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ষান্মাসিক প্রকাশনা “নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ বুলেটিন” জুলাই-ডিসেম্বর, ৭ম সংখ্যার মোড়ক উন্মোচন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.