Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে নয়াবন্দর প্রিমিয়ার ফুটবল লীগ’র উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৪ ফেব্রুয়ারী, ২০১৮

জগন্নাথপুরে ৭ম নয়াবন্দর প্রিমিয়ার ফুটবল লীগ ২০১৮ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার নয়াবন্দর বাজার সংলগ্ন মাঠে নয়াবন্দর আঞ্চলিক ফুটবল ক্লাবের উদ্যোগে আয়োজিত প্রিমিয়ার ফুটবল লীগ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও গবেষক সাবেক চেয়ারম্যান দীনুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার সাধারণ সম্পাদক হাজী সোহেল আহমদ খান টুনু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সমাজ সেবী ও ক্রীড়া সংগঠক মোঃ ময়না মিয়া, আলাউদ্দিন, মোঃ ফারুক কবিরী, শেখ মামুন হোসেন, মো. ছদরুল ইসলাম, শেখ মাসুদ, সৈয়দ এনামুল হোসেন সাবেক মেম্বার, আব্দুল হামিদ, জনি চৌধুরী, শামিম তালুকদার, সুজন মিয়া, হাবিব, সাহেদ, সহিদুল, জাহান, পারভেজ ও রায়হান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.