Sylhet Today 24 PRINT

আইজিপিকে সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির সম্মাননা

সিলেটটুডে ডেস্ক |  ২৫ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেটে সফররত বাংলাদেশ পুলিশের প্রধান ড. জাবেদ পাটওয়ারীকে সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) নাইরপুলস্থ সিলেট মহানগর পুলিশের সদর দপ্তরে সমিতির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করে এ সম্মাননা স্মারক প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ এর ডিআইজি মো. কামরুল আহসান বিপিএম, এসএমপি পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া।

আরো উপস্থিত ছিলেন সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন ,সাধারণ সম্পাদক এবিএম বাচ্চু মিয়া, সহসভাপতি মো. তাজউদ্দিন তালুকদার, আব্দুল হক মিয়াজি, সাংগঠনিক সম্পাদক বিনা চন্দ্র রায়, অর্থ সম্পাদক মফিজুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক আব্দুস সালাম আজাদ, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, নির্বাহী সদস্য টিপু সুলতান, নাছির উদ্দিন, ছিফাত উল্লাহ, রফিক মিয়া, দেলোয়ার হোসেন, মানিক মিয়া, মো. জাহাঙ্গির প্রমুখ।   


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.