Sylhet Today 24 PRINT

কসমোপলিটন রোটারী ক্লাবের নিরাপদ সড়ক বিষয়ক সেমিনার

সিলেটটুডে ডেস্ক |  ২৭ ফেব্রুয়ারী, ২০১৮

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রোটারী ক্লাব অব সিলেট কসমোপলিটনের উদ্যোগে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা ও নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর মদিনা মার্কেটস্থ সিলেট হোমস স্কুল এন্ড কলেজে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মনজুর আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রোটারী জেলা-৩২৮২ এর জেলা গভর্নর প্রফেসর ড. তৈয়ব চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিডিজি ডা. মনজুরুল হক চৌধুরী, আইপিডিজি শহীদ আহমেদ চৌধুরী, ডিস্ট্রিক্ট ট্রেজারার মনিরুজ্জামান, এসিস্ট্যান্ট গভর্নর সেলিম খান, পিপি রোটারিয়ান শামসুল হক দিপু, পিপি রোটারিয়ান ফেরদৌস আলম, ডা. মামুন পারভেজ, সিলেট হোমস স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান আসাদুজ্জামান। নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন রোটারিয়ান এম. বাবর লস্কর।

জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান ফাতেহা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পিপি রোটারিয়ান কপিল উদ্দিন বাবলু, রোটারিয়ান কামাল আহমদ, রোটারিয়ান ইফতিয়াক হোসেন মঞ্জু, রোটারিয়ান সাহেদ হোসাইন, রোটারিয়ান কামরুল ইসলাম, রোটারিয়ান মামুনুর রশীদ চৌধুরী, রোটারিয়ান বুরহান উদ্দিন, রোটারিয়ান জামাল উদ্দিন, রোটারিয়ান এডভোকেট আবু সাদেক লিপন, রোটারিয়ান আসিম আহমদ প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা কারী আবুল কালাম আজাদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.