Sylhet Today 24 PRINT

ওবায়দুল কাদেরের মায়ের মৃত্যুতে এতিমদের নিয়ে মিলাদ ও দোয়া মাহফিল

সিলেটটুডে ডেস্ক |  ২৭ ফেব্রুয়ারী, ২০১৮

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মায়ের মৃত্যুতে এতিমদের নিয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বাদ আছর নগরীর শেখঘাটস্থ সরকারি বাক, শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ে যুদ্ধাপরাধী, জঙ্গিবাদ নির্মূল মঞ্চ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উদ্যোগে এ মিলাদ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফুর রহমান, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি ও অটিজম ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং যুদ্ধাপরাধী, জঙ্গিবাদ নির্মূল মঞ্চ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি আলী হোসেন, বিদ্যালয়ের শিক্ষক সাঈম খান, শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি ও অটিজম ফাউন্ডেশনের সদস্য মালেক আহমদ, দিনার আহমদ, সুহেল আহমদ, জসিম আহমদ, সুমন আহমদ, হৃদয়, তানভীর আহমদ, বাপ্পী গুপ্ত, সাব্বির আহমদ, সানি আহমদ, রকি আহমদ, জুম্মন আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.