Sylhet Today 24 PRINT

উত্তরা ব্যাংকের জাল নোট সনাক্তকরণ ভিডিও চিত্র প্রদর্শন

সিলেটটুডে ডেস্ক |  ২৮ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেটে উত্তরা ব্যাংক লিমিটেড জিন্দাবাজার শাখার আয়োজনে জাল নোট সনাক্তকরণ পদ্ধতি ও সচেতনতামূলক ভিডিও চিত্র প্রদর্শন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ব্যাংক প্রাঙ্গণে এ ভিডিও চিত্র প্রদর্শিত হয়।

প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেট এর মহাব্যবস্থাপক মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ব্যাংক লিমিটেড, সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান ও উপ মহাব্যবস্থাপক মো. ইব্রাহিম উদ্দিন।

অনুষ্ঠান পরিচালনা করেন উত্তরা ব্যাংক লিমিটেড সিলেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. আহসান উল্যাহ। প্রদর্শনীতে ব্যবসায়ীবৃন্দ, পথচারী ও বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.