Sylhet Today 24 PRINT

শাহীনকে কারাগারে প্রেরণের প্রতিবাদে জেলা ও মহানগর বিএনপির নিন্দা

সিলেটটুডে ডেস্ক |  ২৮ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেট জেলা বিএনপির সিনিয়র সদস্য, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা যুবদল নেতা কামরুল হাসান শাহীনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ। অবিলম্বে শাহীন সহ ষড়যন্ত্রমুলক মামলায় কারাগারে আটক সকল রাজবন্দীদের নি:শর্ত মুক্তির দাবি জানান তারা।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) গণমধ্যমে প্রেরিত এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম এবং জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ এ নিন্দা জানান।

বিবৃতিতে তাঁরা বলেন, ষড়যন্ত্রমুলক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় সিলেট জেলা বিএনপির সিনিয়র সদস্য, সাবেক ছাত্রদল নেতা কামরুল হাসান শাহীনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ বিএনপি নেতাকর্মীদের উপর সরকারের জুলুম নিপীড়নের নগ্ন বহি:প্রকাশ। জুলুম নিপীড়ন চালিয়ে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন এবং চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন থেকে শহীদ জিয়ার সৈনিকদের দমিয়ে রাখা যাবে না। অবিলম্বে কামরুল হাসান শাহীন সহ মিথ্যা মামলায় কারান্তরীন সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.