সিলেটটুডে ডেস্ক | ২৮ ফেব্রুয়ারী, ২০১৮
সড়ক দুর্ঘটনায় নিহত সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আশরাফ তালুকদার এর অকাল মৃত্যুতে তাঁর রুহের মাগফেরাত কামনা করে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল ২ দিনের কর্মসূচি হাতে নিয়েছে।
কর্মসূচিগুলো হচ্ছে শুক্রবার (২ মার্চ) বাদ আসর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং শনিবার (৩ মার্চ) নগরীর বাগবাড়ি সোনামনি নিবাসে (বালক) এতিম শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ সকল কর্মসূচিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গসহযোগি সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতি কামনা করেছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি এলাকায় দুর্ঘটনায় নিহত হন সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আশরাফ তালুকদার।