Sylhet Today 24 PRINT

কিশলয় কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ৩ মার্চ

সিলেটটুডে ডেস্ক |  ২৮ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেট নগরীর পাঠানপাড়াস্থ ঐতিহ্যবাহী কিশলয় কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (৩ মার্চ) অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) ফয়সল মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. জামাল উদ্দিন, প্রধান শিক্ষক তমাল কান্তি দেব, সিনিয়র শিক্ষক মো. আসাদ খান, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছয়েফ খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্কুলের ভূমিদাতা মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন কিশলয় কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক আহমেদ শমসের সিরাজ সোহেল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.